সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, যোগ দেবেন প্রধানমন্ত্রী

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ স্থান নির্ধারণের কথা জানানো হয়।

রিজভী বলেন, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

তিনি জানান, মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.