চলতি বছরের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ঋণ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ লক্ষ্যে ডিসেম্বর মাসকে ‘ঋণ অনুসন্ধান মাস’ হিসেবে ঘোষণা করেছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরজুড়ে ঋণ দেওয়ার সম্ভাবনাময় খাত খুঁজে বের করা, নতুন গ্রাহক অনুসন্ধান, মানসম্মত ঋণ প্রস্তাব তৈরি এবং ঋণ বিতরণে বিশেষ তৎপরতা চালানো হবে। এর মাধ্যমে ঋণ কার্যক্রমে গতি বাড়ানোর পাশাপাশি বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি নিশ্চিত করতে চায় ব্যাংকটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.