মহান বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির সূচনা হবে আগামী ১ ডিসেম্বর বড় সমাবেশের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সমাবেশের স্থান ও সময় এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিজয়ের মাস উপলক্ষে ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর বড় সমাবেশের মাধ্যমে মাসের কর্মসূচি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ লক্ষ্যে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্ব স্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ১ ডিসেম্বর থেকে বিজয়ের মাস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি দলীয়ভাবেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, ১ ডিসেম্বর বড় র্যালির মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। তার উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.