শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩৩তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং কার্যক্রমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম, মোহাম্মদ ইউনুছ, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.