পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান বাংলাদেশের স্পিকার। এটি বাংলাদেশ জাতীয় সংসদের কোনো স্পিকারের প্রথম পাকিস্তান সফর। সফরে তার সঙ্গে একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.