সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। একই সঙ্গে কমেছে ডিএস৩০ ও ডিএসইএস সূচকও। দিন শেষে ডিএসইতে ৯১৭ কোটি ৮৬ লাখ  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইএক্স সূচক ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা ০ দশমিক ৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা ০ দশমিক ৮২ শতাংশ কমে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ কমে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন করতে মোট ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেড হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির এবং কমেছে ২৭৬টির।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.