সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস৩০ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটিতে ২৬৮ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৮ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৬২২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৬৩ হাজার ৪৫৮টি।
এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ দশমিক ০৯ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ০১ শতাংশ কমে ২ হাজার ১১৩ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইএস সূচক ০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.