ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম রয়টার্স স্থানীয় আল-নাসের হাসপাতালের বরাতে জানিয়েছে, ভোরে খান ইউনিসের একটি পুলিশ ফাঁড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। নতুন হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। তবে এটি লঙ্ঘন করে দখলদাররা প্রায়ই ইসরায়েলে হামলা। ফলে যুদ্ধবিরতির পরও তাদের হামলায় গাজায় আরও প্রায় ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। খান ইউনিসে এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা অব্যাহত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.