সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৬১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৪ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৬ দশমিক ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৮ কোটি ৩০ লাখ ৫ হাজার ৬০৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৬৪ হাজার ৮৯১টি। এ সময়ে ২০৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ৯৬টির কমেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.