প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক চলছে

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেছে এনসিপি প্রতিনিধি দল।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি এবং পরবর্তীতে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে। মূলত এসব ঘটনার ধারাবাহিকতাতেই আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.