এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ সোমবার

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামীকাল (২৩ নভেম্বর) বেলা ৩টায়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।

রবিবার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনকারীদের ফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং (https://eduboardresults.gov.bd/] (https://eduboardresults.gov.bd/) থেকে জানা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.