সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪৩ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮৩ টাকা ১০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। ২০ দশমিক ১৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস, তিতাস গ্যাস, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড এবং এএফসি এগ্রো বায়োটেক।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.