রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে। তবে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে গত ১৩ নভেম্বর মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় পাঁচ থেকে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা।
পরে উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।
সেদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.