সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।
দরবৃদ্ধির তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
এছাড়া, ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, এসপি সিরামিকস, বেক্সিমকো, মালেক স্পিনিং মিলস, শাহজিবাজার পাওয়ার, বেস্ট হোল্ডিংস ও সামতা লেদার দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.