সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন বেলা ১১টা ৪ মিনিটে প্রধান সূচকসহ সবকটি সূচক ছিল ইতিবাচক অবস্থানে। তবে দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় কোম্পানির সংখ্যা বেশি ছিল।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৩ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসই-৩০ সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ওই সময় পর্যন্ত ডিএসইতে ১৭৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ১৮৯টি শেয়ার ও ইউনিট ৫৩ হাজার ১১৩ বার হাতবদল হয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৪টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫৬টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.