সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমান কটন ফাইব্রাস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে ২৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২২ টাকা ৪০ পয়সা।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। আগের দিনের ১৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সা।
তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। আগের দিনের ৫ টাকা ১০ পয়সা থেকে বেড়ে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৫ টাকা ৬০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, জিএসপি ফাইন্যান্স, এসএস স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিলস এবং সায়হাম টেক্সটাইল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.