সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান সূচকসহ সবকটি সূচক বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সার্বিক পর্যালোচনায় দেখা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৭ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬১ দশমিক ৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৯১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ১০ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৮৯৯টি শেয়ার ও ইউনিট ৮৮ হাজার ৬৯৮ বার হাতবদল হয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৩টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৮৫টির এবং অন্যান্য কোম্পানির শেয়ারদরে কোনো পরিবর্তন হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.