বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফ্রিংয়ে তার কাছে এই বিষয়ে জানতে চান কয়েকজন সাংবাদিক।
বাংলাদেশি নাগরিক হিসাবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সেখানে কোনো ভূমিকা আছে কিনা এবং শেখ হাসিনার প্রত্যপর্ণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চান সাংবাদিকরা। প্রত্যপর্ণ বিষয়ে ভারতের অবস্থানের বিষয়েও জানতে চাওয়া হয়।
জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যপর্ণের বিষয়টি আইন ও বিচারের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আইন অনুযায়ী সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.