সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচক। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ২১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ২ লাখ ২ হাজার ৪৭৮টি।

দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৪টির, কমেছে ৬৮টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.