রেনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৭০ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯০ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ঋণাত্মক ৩ টাকা ৩২ পয়সা, যা গত বছরের একই সময়ে ঋণাত্মক ৩ টাকা ৮১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬ হাজার ২৩ টাকা ১২ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে যা ছিল ৬ হাজার ২৫ টাকা ৮৩ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.