ইরানি পারমাণবিক হুমকি মোকাবেলায় ঐক্য ও সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নতুন সরকার গঠনের দায়িত্ব নেওয়ার পর এ কথা বলেন তিনি।
ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা পুনরায় শুরু করার অভিযোগ এনে তাদের সতর্ক করে কাৎজ বলেন, ইরানের বিষয়ে আমাদের মিশন শেষ হয়নি।
তবে ইরান সব সময় তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতির ওপর জোর দিয়ে আসছে।
কাৎজ বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা আমাদের কর্তব্য… সামনের সকল গুরুত্বপূর্ণ মিশন মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসরায়েলের শত্রুদের অবশ্যই জানতে হবে যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও, আমাদের অস্তিত্বের হুমকিস্বরূপদের বিরুদ্ধে আমরা দৃঢ় ও ঐক্যবদ্ধ।
ইসরায়েলের সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায়, দেশটির প্রেসিডেন্ট দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করার পর গ্যাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.