ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে মানবিক সহায়তা বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২ নভেম্বর) চালানো এ হামলাকে চলতি বছরের বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর মিখাইলো সেমিকিন এ তথ্য জানিয়েছেন।
টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোমিশুভাখা গ্রামের ওই হামলাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে।
এর আগে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, হামলায় নিহতের সংখ্যা ৫০। প্রতিকূল পরিস্থিতি এবং নতুন করে রুশ হামলার আশঙ্কা সত্ত্বেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.