দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও বন্ডের মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে আমরা টেকনোলজিস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা বেড়ে ১৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির দর ২০ টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা বেড়ে ২১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ২৮ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বেড়ে ৩১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি ও সিকিউরিটিজের তালিকায় আরও রয়েছে—এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, সায়হাম টেক্সটাইল, ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড, পেনিনসুলা চিটাগং এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.