সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে প্রাইম টেক্সটাইল। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির দর ১০ টাকা ২০ পয়সা থেকে ৯০ পয়সা বেড়ে ১১ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।
তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৯০ পয়সা থেকে ৪০ পয়সা বেড়ে ৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অগ্রণী ইন্স্যুরেন্স, এমএল ডাইং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং মিলস, এইচ আর টেক্সটাইল এবং প্রিমিয়ার লিজিং।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.