সূচকের পতনে লেনদেন ৪১৮ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক কমেছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

সোমবার ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৩ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ২৬ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ৪২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৪১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ১৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৯৫১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ৩৯৪টি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.