পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা পরিচালক মরহুম নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট ১ লাখ ২৪ হাজার ৫৮৬টি শেয়ার তাঁর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে ডিএসইর মাধ্যমে প্রকাশিত পূর্ববর্তী সংবাদের ধারাবাহিকতায় মরহুম নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট শেয়ারগুলো আদালত কর্তৃক ইস্যু করা উত্তরাধিকার সনদ অনুযায়ী তাঁর উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে।
উত্তরাধিকারীদের মধ্যে মরহুম নিসার কাদেরের স্ত্রী এবং কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মিসেস শেগুফতা নিসার পাবেন ১৫ হাজার ৫৭৩টি শেয়ার।
উল্লেখ্য, নিসার কাদের ২০২৪ সালের ১৫ মে মৃত্যুবরণ করেন। তাঁর নামে থাকা অবশিষ্ট শেয়ারগুলো উত্তরাধিকার সনদ অনুযায়ী হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.