অন্তর্বর্তী লভ্যাংশ দেবে বাটা স্যু

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা স্যু বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি এই ধাপে শেয়ারহোল্ডারদের ৩৬.৩১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তিন প্রান্তিকে (জানুয়ারি’২৬ – সেপ্টেম্বর’২৬) অর্জিত মুনাফা ও অবন্টিত আশের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬ – সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯ টাকা ৩২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১১ টাকা ৪৩ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.