সূচকের পতনে লেনদেন শেষ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকও কমেছে। একই সঙ্গে দরপতন হওয়া কোম্পানির সংখ্যা দরবৃদ্ধি পাওয়া কোম্পানির তুলনায় বেশি ছিল।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটির পতন হয়েছে ০ দশমিক ২৯ শতাংশ।

এদিন ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৪০ পয়েন্ট কমে ২ হাজার ৮৬ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। সূচকটির পতন হয়েছে ০ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৩ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটির পতন হয়েছে ০ দশমিক ৩৬ শতাংশ।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৫৬৪ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ২৭ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৩০৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৩৬টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৪৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৯০টি কোম্পানির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.