শাহ্জালাল ইসলামী ব্যাংকে ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে কর্মশালা

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে সচেতনতা ও ধারণা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘রিস্ক বেইজড সুপারভিশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর বোর্ড অব ডিরেক্টরস’ শীর্ষক কর্মশালায় ঝুঁকিভিত্তিক তদারকির কাঠামো, পরিচালনা পর্ষদের দায়িত্ব, ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি এবং পর্ষদের মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুর রব এবং একই বিভাগের অতিরিক্ত পরিচালক সিরাজুম মুনীরা। তাঁরা ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. তৌহিদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আবদুল বারেক, আক্কাস উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. মশিউর রহমান চমক ও আবদুল হাকিম উপস্থিত ছিলেন। স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম ও মোয়াল্লেম এ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম এম সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং এসইভিপি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালার মাধ্যমে ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে পরিচালনা পর্ষদের সদস্যদের সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে কার্যকর ধারণা তৈরি হলে ব্যাংকের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.