দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড।
বুধবার (২৮ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ। আগের কার্যদিবসের সমাপনী দর ছিল ৮ টাকা ২০ পয়সা, আজ সমাপনী দর হয়েছে ৯ টাকা ৩০ পয়সা। যা কোম্পানিটিকে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৯ দশমিক ৮২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— একমি পেস্টিসাইড লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইউসিবি , হামিদ ফেব্রিক্স পিএলসি, আগ্রণী ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং বেঙ্গল ওয়াটার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.