ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি এই ধাপে শেয়ারহোল্ডারদের ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৬ – সেপ্টেম্বর’২৬) আর্থিক ফলাফলের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৮ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৮ টাকা ৭৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল’২৬ – সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০২ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে তা ১১০ টাকা ৫২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৪ টাকা ৮৫ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.