পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ টাকা ২০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৬ টাকা ৩২ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৬২৪ টাকা ১৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তিতে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.