ভোট ‘চুরির চেষ্টা’ হচ্ছে, অভিযোগ নেতানিয়াহুর

স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইসরায়েলিদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল ভোট ‘চুরির চেষ্টা’ করছে।

একই সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, এসব দল ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত করতে চায়। নির্বাচনি প্রচারণার মাঠ বামপন্থি ও আরব দলগুলোর হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে কোন কোন দল ভোট চুরির চেষ্টা করছে, তা নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট নয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.