পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়া মালেক স্পিনিং মিলস পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.