সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএস-৩০ ও ডিএসইএস সূচকও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএস-৩০ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, এদিন ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২৬টির। অর্থাৎ দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা দরবৃদ্ধির তালিকার চেয়ে বেশি ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.