মধুমতি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আরিফ হাসান খান।
এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সব শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে চলতি বছরের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যাংকের প্রতিটি শাখার ব্যবসায়িক অবস্থা ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি শাখাভিত্তিক ব্যবসা সম্প্রসারণের কৌশল নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি, ব্যাংকিং খাতের অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা। শাখাগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কার্যকর কৌশল নির্ধারণ ছিল সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.