বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন ১৫ জন গ্রাহক। অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলা বিশেষ ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টেলিভিশন বিলের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারীরা এ পুরস্কার পেয়েছেন। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী ৪৮০ জন গ্রাহক পেয়েছেন ক্যাশব্যাক।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপন তুলে দেওয়া হয়।
গ্রাহকদের জন্য একই ধরনের সুযোগ নিয়ে আগামী ১ নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে বিশেষ এ ক্যাম্পেইন। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ সময়ে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টেলিভিশন বিলের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধ করে একজন গ্রাহক জিতে নিতে পারবেন একটি স্মার্ট টিভি।
এ ছাড়া ক্যাম্পেইনের প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী গ্রাহকেরা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। এভাবে মোট ৪৮০ জন গ্রাহক বিল পরিশোধের ওপর ৫০ শতাংশ, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
বর্তমানে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন ও টেলিভিশন বিলের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, ক্রেডিট কার্ডের বিল এবং সরকারি ফিসহ বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যায়। বিল দেওয়ার পর গ্রাহকেরা চাইলে পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.