স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরতে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসাপদ্ধতি এবং সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তাঁরা জানান, রোগের লক্ষণ সম্পর্কে ধারণা থাকা এবং অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রত্নদীপ চাস্কার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ। এ ছাড়া হাসপাতালটির মেডিকেল অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ, পরামর্শক ডা. কাজী আব্দুল্লাহ আরমান, রেডিয়েশন অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য এবং জ্যেষ্ঠ পরামর্শক ডা. আরমান রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. এস. এম. আবু জাফর ও জ্যেষ্ঠ পরামর্শক ডা. মোহাম্মদ ফরিদ হোসেন, প্লাস্টিক, পুনর্গঠন ও প্রসাধন সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাসরুর হাসান, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সমন্বয়ক ও জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল কবির এবং জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. রায়হান হুসেইন অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাব মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস. এম. মাহবুবুল আলম, ডায়াগনস্টিক ও ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সাইফুল ইসলাম এবং একই বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইদ জহিরুল আলম।
এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, স্তন ক্যানসারের ধরন ও পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি ও রেডিওথেরাপিসহ বিভিন্ন চিকিৎসাপদ্ধতি প্রয়োগের প্রয়োজন হতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে রোগীর অবস্থা অনুযায়ী উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা করা সহজ হয়। এ জন্য রোগটি নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং নারীদের চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা জরুরি।
হাসপাতালটির রেডিয়েশন অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময়মতো রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্তনে নতুন কোনো চাকা, আকার বা ত্বকে পরিবর্তন কিংবা নিপল থেকে অস্বাভাবিক নিঃসরণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনের সময় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি। পারিবারিক ও পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততায় অনেক নারী নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। তাই নারীদের নিজেদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এভারকেয়ার হসপিটালস প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং চিকিৎসার বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁদের মতে, স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বয়স, পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অংশ নেওয়া নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেন।
আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরছে হাসপাতালটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.