পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর আগে সভাটি ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৬(১) প্রবিধান অনুযায়ী আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-২৬ থেকে সেপ্টেম্বর-২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে। অনিবার্য কারণে সভার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.