দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময়ে বেশির ভাগ কোম্পানির শেয়ারদরও কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪২২ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের অবস্থানের তুলনায় সূচকটি কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশ।
এ সময়ে ডিএসইর ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৯ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের এ সময়ে ডিএসইতে ১২০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৭৪টি কোম্পানির।
দুপুর ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৩০ কোটি ৪৫ লাখ টাকা। এ সময়ে ৬ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২৩৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৫৯ হাজার ৩৫৬টি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.