চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যোগ হচ্ছে নতুন ৪ বই

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন দিয়েছে। তবে বইগুলোতে প্রয়োজনীয় পরিমার্জন করা হবে।

রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলাদা দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির বই দুটি হলো ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

এনসিটিবি আগামী বছরের জন্য বইগুলো প্রস্তুত করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.