জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিষয়ে প্রতিবেদন দিতে ৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
গত ২৪ আগস্ট এ ঘটনায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের হাজির করার আদেশ দেন। গত ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়েছিল। সে অনুযায়ী ২৪ আগস্ট তাদের হাজির করা হয়। ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.