একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা।  আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৪৮ পয়সা আয় হয়েছিল।

আলোচিত বছর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো(এনওসিএফপিএস) ছিল ২০ টাকা ১৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ৩৭ পয়সা। গতবছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.