দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) দরপতনের শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় অবস্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৯৫ শতাংশ। ৭ দশমিক ৭৭ শতাংশ দরপতন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)।
দরপতনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে- শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.