লে ডো’র-এর সঙ্গে চুক্তি, বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসির প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ অফার ও এক্সক্লুসিভ সুবিধা চালু করতে ফরাসি বেকারি ও ক্যাফে চেইন লে ডো’র-এর সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি।

শনিবার (২৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ অক্টোবর ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের প্রধান নাহরীন কাইয়ুম এবং লে ডো’র-এর বিপণন পরিচালক নুরফাত ইয়াসমিন শোভা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের গ্রাহকসেবা ও প্রস্তাবনা বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং লে ডো’র-এর পরিচালন বিভাগের পরিচালক আশিকুর রহমান।

এ অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো’র-এর বিভিন্ন বিশেষ অফার উপভোগ করতে পারবেন। ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের জীবনযাত্রা ও দৈনন্দিন অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.