মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার তিনি এভারকেয়ার হাসপাতালে যান। খবর- বাসসের

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.