বিশ্বের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও বৈচিত্র্যময় করতে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের বিশাল তেল শোধনাগার পরিদর্শন করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (২১ অক্টোবর) জামনগরের ওই শোধনাগার পরিদর্শনের কথা রয়েছে তাঁর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম গোলার্ধ থেকে আসা জ্বালানি তেল পরিশোধনের ক্ষেত্রে রিলায়েন্সের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ খুঁজছে ওয়াশিংটন। এতে ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশই লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রিলায়েন্সের জামনগর শোধনাগারে প্রতিদিন ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম একক স্থানের তেল শোধনাগার হিসেবে পরিচিত। ভারী অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতার কারণে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, রিলায়েন্সের শোধনক্ষমতা ভারতের জ্বালানি সরবরাহের উৎস বহুমুখী করতে সহায়তা করতে পারে। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়ানোর ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের পরিশোধন অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
সেপ্টেম্বরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে রিলায়েন্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলা থেকে বেশি তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করছেন। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোও সুযোগ বুঝে তেল কিনছে, তবে রিলায়েন্সই এ ক্ষেত্রে প্রধান ক্রেতা।
রিলায়েন্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি সহযোগিতা শুধু তেল কেনাবেচায় সীমাবদ্ধ নয়। চলতি বছরের মার্চে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আম্বানির রিলায়েন্সের বিনিয়োগে যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে প্রথম নতুন তেল শোধনাগার নির্মাণ করা হবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকল্পটিকে ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি হিসেবে উল্লেখ করলেও রিলায়েন্স এখনো বিনিয়োগের পরিমাণ বা প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ইউরেশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান প্রমিত পাল চৌধুরী সিএনবিসিকে বলেন, এ বিষয়ে কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় চুক্তিটি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.