প্রযুক্তি খাতের বড় দুই প্রতিষ্ঠান মেটা ও টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর দরপতনের মুখে পড়েছে মার্কিন পুঁজিজারের ফিউচার সূচক। বুধবার (২১ অক্টোবর) রাতে লেনদেন-পরবর্তী সময়ে এসঅ্যান্ডপি ৫০০, নাসডাক ও ডাও জোন্সের ফিউচার সূচক কমেছে। বৃহস্পতিবার এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৫ শতাংশ কমেছে। নাসডাক-১০০ ফিউচার কমেছে ০.৭ শতাংশ। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচার ১৭০ পয়েন্ট বা ০.৩ শতাংশ কমে যায়।
এশিয়ার বাজারেও দিনের শুরুতে দরপতন দেখা যায়। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ শতাংশের বেশি কমেছে। জাপানের নিক্কেই ২২৫ পয়েন্ট কমেছে ০.৭৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ পয়েন্ট কমেছে ০.৫৩ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশের বেশি কমেছে। চীনের সিএসআই ৩০০ সূচক কমেছে ০.৩৭ শতাংশ।
মেটা প্ল্যাটফর্মসের শেয়ার লেনদেন-পরবর্তী সময়ে প্রায় ২ শতাংশ বেড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে। পাশাপাশি চলতি প্রান্তিকের জন্যও ইতিবাচক পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি।
অন্যদিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা তৃতীয় প্রান্তিকে আয় ও মুনাফা—দুই ক্ষেত্রেই বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের পর কোম্পানিটির শেয়ার লেনদেন প্রায় ৩ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফলাফলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় ও ভবিষ্যৎ আয় নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাও বাজারের গতিপথে প্রভাব ফেলছে।
মেটার আর্থিক ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় ইয়র্কভিল আইভসের অংশীদার ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস বলেন, এআই খাতে বিনিয়োগের সুফল কোম্পানিটির মূল ব্যবসায় প্রতিফলিত হচ্ছে। একই সঙ্গে ডেটা সেন্টার-সংশ্লিষ্ট মূলধনি ব্যয়ের পূর্বাভাসের পরিসর সংকুচিত করায় ব্যয় নিয়ন্ত্রণ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে।
এর আগে বুধবারের নিয়মিত লেনদেনে ইতিবাচক অবস্থানে ছিল মার্কিন বাজার। এসঅ্যান্ডপি ৫০০ টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। ডাও জোন্স সূচক ৩৬০ পয়েন্ট বেড়েছে এবং নাসডাক কম্পোজিটের উত্থান ছিল ১ শতাংশ।
স্পেসএক্সের শক্তিশালী ত্রৈমাসিক আর্থিক ফলাফল এবং এআই খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ প্রযুক্তি শেয়ারের উত্থানে ভূমিকা রেখেছে। এর প্রভাবে মাইক্রন টেকনোলজি ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) শেয়ারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
এ ছাড়া সুপার মাইক্রো কম্পিউটার তাদের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আয়ের পূর্বাভাস বাড়িয়েছে। অন্যদিকে চিপ নির্মাতা এনভিডিয়া এআই অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বৈশ্বিক উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে।
বৃহস্পতিবার বাজারে প্রভাব ফেলতে পারে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও করপোরেট তথ্য প্রকাশের কথা রয়েছে। সাপ্তাহিক প্রাথমিক বেকারভাতার আবেদনসংক্রান্ত পরিসংখ্যানের দিকে নজর রাখবেন বিনিয়োগকারীরা।
এ ছাড়া প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, লকহিড মার্টিন, ভ্যালেরো এনার্জি ও হানিওয়েলের মতো প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফলাফলও বাজারের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
মেটা ও টেসলার ফলাফল ঘিরে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া এবং এআই খাতে ব্যয় ও প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে মূল্যায়নের মধ্যেই এখন মার্কিন শেয়ার ফিউচারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার বাজারে প্রভাব ফেলতে পারে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও করপোরেট তথ্য প্রকাশের কথা রয়েছে। সাপ্তাহিক প্রাথমিক বেকারভাতার আবেদনসংক্রান্ত পরিসংখ্যানের দিকে নজর রাখবেন বিনিয়োগকারীরা।
এ ছাড়া প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, লকহিড মার্টিন, ভ্যালেরো এনার্জি ও হানিওয়েলের মতো প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফলাফলও বাজারের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
মেটা ও টেসলার ফলাফল ঘিরে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া এবং এআই খাতে ব্যয় ও প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে মূল্যায়নের মধ্যেই এখন মার্কিন শেয়ার ফিউচারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.