খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স নেওয়ার আহ্বান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খাদ্য ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, চার শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, উৎপাদিত ও আমদানিকৃত পণ্যের লাইসেন্স এবং লাইসেন্সপ্রাপ্ত পণ্যের নিবন্ধন গ্রহণ করতে হবে। পাশাপাশি নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্য স্থাপনার ক্ষেত্রে নিবন্ধন নেওয়ার বিধান রাখা হয়েছে।

এর আওতায় পথের ধারের ভ্রাম্যমাণ বা অস্থায়ী খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ থেকে শুরু করে আমদানিকারক ও বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—খাদ্য ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত নিয়মে নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবিধানের তফসিলে খাদ্য ব্যবসাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রচলিত ১৬ ধরনের খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু নিবন্ধনই যথেষ্ট হবে। তবে বিশেষ ধরনের বা ‘সুপার ফুড’ পণ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নিতে হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.