স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভা ২৯ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। মুদারাবা সাবঅর্ডিনেটেড সার্টিফিকেট ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ডেট সিকিউরিটিজ রুলস অনুযায়ী ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী বহিঃনিরীক্ষক দিয়ে নিরীক্ষার বিষয়টিও বিবেচনা করা হবে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.